ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন বন্ধ

Link Copied!

asugang-fertilizer-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কারখারনার ইউরিয়ার সার উৎপাদন বন্ধ রয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
চলতি অর্থ বছরে কারখানার আড়াই লাখ মেটিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে ঘনঘন কারখানা উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, দুপুরে কারখানার সিঙ্গেস কমেম্প্রসারের হঠাৎ করে ক্রটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ করে কবে নাগাদ উৎপাদনে ফিরে আসা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে কারখানায় যথেষ্ট পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই চলতি মৌসুমে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নাই।