ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকের দক্ষতা বাড়াতে বিজিএমইএ-আইএলও চুক্তি

Link Copied!

BGMEA1অর্থনৈতিক প্রতিবেদক : পোশাকখাতে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিজিএমইএর গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারাল ইন্ডাস্ট্রি (সিবাই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও)।
রোববার বিজিএমইএ মিলনায়তনে এ চুক্তি সই হয়। প্রশিক্ষণ প্রকল্পে চুক্তি অনুযায়ী আইএলও সাড়ে ৩ লাখ ডলার অর্থায়ন করবে। অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও আইএলওর প্রতিনিধি টোমো পোশিয়েনেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় বিজিএমইএর সভাপতি বলেন, ‘পোশাক কারখানার শ্রমিকদের দক্ষতা বাড়াতে আমরা বেশি কিছু প্রকল্প গ্রহন করেছি। এর ধারাবাহিকতায় বিজিএমইএ আইএলওর সহযোগিতায় আশলিয়ায় গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারাল ইন্ডাস্ট্রি (সিবাই বা সিইবিএআই) স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হচ্ছে পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি প্রতিষ্ঠানটি পোশাক শিল্পের উন্নয়নে কৌশলগত গবেষণা করবে। এ প্রকল্পে সুইডেন সরকার এইচঅ্যান্ডএমকে সম্পৃক্ত করে অর্থায়ন করেছে। নেদারল্যান্ড ও ডেনমার্কও সিবাই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।’
চুক্তি সই অনুষ্ঠানে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মোহাম্মদ নাছির, ভাইস প্রেসিডেন্ট এমএ মান্নান কচি আইএলও ও সুইডেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।