নিজস্ব প্রতিবেদক : পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর বাস্তবায়নের লক্ষে সপ্তাহব্যপী বিশেষ মোবাইল কোর্টের প্রথম দিনের অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এ অভিযান শুরু হয়।
পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের উপস্থিতিতে রাজধানীর মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটে ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এ অভিযান পরিচলনা করছেন।
অভিযানের শুরুতেই মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স সুমন রাইস এজেন্সিকে চালের মোড়কে প্লাস্টিক পাওয়ায় ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালতটি মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান শেষ করে মিরপুর ১১ এর চালের আড়তে অভিযান চালাবে বলে জানা গেছে।

