ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Link Copied!

bondorব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভারতের আগরতলায় পৌরসভা নির্বাচন উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। এর আগে, বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা এরশাদ আলী খান জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌর নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। তাই দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিনের জন্য বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।