ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোকসানের বোঝা নিয়ে আখ মাড়াই শুরু

Link Copied!

sugarজয়পুরহাট প্রতিনিধি : গত তিন মওসুমের অবিক্রিত ২৫ কোটি টাকার চিনিসহ পৌনে ২শ’ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০১৫-১৬ অর্থ বছরের আখ মাড়াই মওসুম শুরু করলো দেশের বৃহত্তম চিনিশিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল।
শুক্রবার ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মওসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
চলতি মাড়াই মওসুমে এ চিনিকলে ৬৫ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৮৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, এ মওসুমে চাহিদামত আখ পাওয়া গেলে ৪৫ দিন মাড়াই কাজ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।