ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের বোলিং নিয়ে সতর্ক মাশরাফি

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায শীর্ষে থেকে বিপিএলের শেষ চারে ওঠা নিশ্চিত করেছে মাশরাফি বিন মর্তুজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল শেষ চারে উঠলেও নিজের বোলিং নিয়ে দারুণ সতর্ক কুমিল্লার অধিনায়ক। একেতো নিজের ইনজুরি সেই সঙ্গে দলের একাধিক খেলোয়াড় চোট সমস্যা জর্জরিত। তাই দেশি ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা বেশ কঠিন হয়ে যাচ্ছে বলে জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি।
বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হিসাব করেই খেলছেন মাশরাফি বিন মর্তুজা। বল করছেন না অথচ দলকে নেতৃত্ব দেয়ার জন্য মাঠে নামছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। ক্যারিয়ারে এমন ছোট-খাটো ইনজুরি গুরুত্ব না দেয়ার কারণে পরে সেটা অনেক ভুগিয়েছে মাশরাফিকে। তাই এবার তিনি বেশ সতর্ক।
সিলেট সুপার স্টারসকে ৭১ রানের বড় ব্যবধানে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। প্রতিপক্ষের বিপক্ষে বড় জয় পাওয়া প্রসঙ্গে কুমিল্লার অধিনায়ক বলেন, ‘এখনও বোলিং করতে গেলে ঝুঁকি থেকে যাবে। দেশের খেলা হলে আমি বল করে ফেলতাম। তবে কাউকে ছোট করছি না কারণ ফ্র্যাঞ্চাইজিরাও আমাকে পারিশ্রমিক দিয়ে খেলায়। এটা আমার কাছে অনেক বড়। উনাদের সঙ্গে আলোচনা করেছি। আমি শতভাগ ফিট না, তবুও বোলিং করতে পারব। কিন্তু শতভাগ ফিট না হয়ে আমি বোলিং করতে চাচ্ছি না। কারণ আমার পুরো ক্যারিয়ারে এরকম ছোট ছোট কিছু চোট অনেক বড় হয়ে যায়। এজন্য এবার একটু বাড়তি সতর্কতায় আছি।’
কুমিল্লার শুধু মাশরাফিই নয় দলের অধিকাংশ ক্রিকেটারই ইনজুরিতে পড়েছেন। ইনজুরি থেকে ফিরে যারা খেলছে তারাও পুরোপুরি ফিট না। দলের অবস্থা নিয়ে মাশরাফি বলেন, ‘আমাদের দলের ইনজুরির অবস্থা খুব কঠিন। এ মুহূর্তে প্রায় পাঁচ-ছয়জন ক্রিকেটার ইনজুরিতে আছে। ফিজিওর উপর খুব চাপ পড়ে যাচ্ছে ক্রিকেটারদের ফিট করতে। কুলাসেকারা বিশ্রামে ছিল। আজকে (বৃহস্পতিবার) খেলেছে কিন্তু পুরোপুরি ফিট না। অলক কাপালিকে কোনোভাবে নামিয়ে দিয়েছি। আমি বোলিং করতে পারছি না। রাব্বিও ইনজুরিতে আছে। মালিকও (শোয়েব) ইনজুরিতে। ওর দশটা ইনজেকশন নেয়ার কথা রয়েছে। আটটা নিয়েছে।’
এদিকে ইনজুরির সঙ্গে ফাইনালের আগে আন্দ্রে রাসেলকেও হারাতে হতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। রাসেল এখান থেকেই বিগ ব্যাশে খেলতে যাবে। আর ওখানে দলের সঙ্গে এক সপ্তাহ আগে যোগ দিতে হয়। রাসেল অবশ্য ফাইনাল পর্যন্ত থাকার জন্য একটা চিঠি পাঠিয়েছেন বলে জানান মাশরাফি।