ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় দলে নিষিদ্ধ বেনজেমা

Link Copied!

KORIM-BENJAMAস্পোর্টস ডেস্ক : ফ্রান্স জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিস্কৃত হয়েছেন স্ট্রাইকার করিম বেনজেমা। নিজেরই এক সতীর্থকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলায় তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাকে নিষিদ্ধ করা হয়েছে। তাই আগামী জুনে হয়তো ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ থেকে বঞ্চিত হবেন তিনি।বেনজেমার নিষিদ্ধ হওয়ার একটা আভাস কদিন আগেই মিলেছিল। বিশেষ করে ফরাসি প্রধানমন্ত্রী নিজেই বেনজেমাকে জাতীয় দলে দেখতে চাননি। গত অক্টোবরে নিজের সতীর্থ ভালবুয়েনাকে একটি ভিডিও টেপ দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে বেনজেমার বিরুদ্ধে। পরে এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অন্তত পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলারকে।অবশ্য এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন বেনজেমা। ফ্রান্স ফুটবল ফেডারেশন এর আগে রোনালদোর পক্ষ নিয়েছিল। সংস্থাটির প্রেসিডেন্ট নোয়েল লি গ্রেট নিষেধাজ্ঞার বিষয়টিকে ‘হৃদয় ভাঙা’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তবে এও বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সে দল নির্বাচনে বিবেচনার বাইরে থাকবে।’