ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র তখনই শক্তিশালী হবে যখন জনগণ তাকে ভালোবাসবে

Link Copied!

mizanurনিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘রাষ্ট্র তখনই শক্তিশালী হবে, যখন জনগণ তাকে ভালোবাসবে। রাষ্ট্র এবং জনগণের মধ্যে কোনো প্রকার দূরত্ব থাকতে পারে না।’
বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস ২০১৫ উপলক্ষে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন (জামাকন) এ  সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন বাচ্চু, অধ্যাপক গীতি আরা চৌধুরী, খালেদ মাহিউদ্দিন প্রমুখ। সেমিনারে ‘মত প্রকাশের স্বাধীনতা, ধর্মতন্ত্র ও মানবাধিকার: এ সময়ের বাংলাদেশে’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক রোকেয়া চৌধুরী।
ডা. মিজান আরো বলেন, ‘আজ আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে আমাদের নিরাপত্তা। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ যদি না থাকে তাহলে রাষ্ট্রতো কোনো সময় নিরাপদ রাষ্ট্রে পরিণত হতে পারে না। আমাদের রাষ্ট্রের নিরাপত্তা কেমন? এটা যদি নিশ্চিত করতে পারতাম তাহলে আমাদের আর এখানে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে হতো না। আমরা মানবাধিকারের জন্য বিশ্বের মধ্যে মডেল হয়ে থাকতে পারতাম।
তিনি বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সঙ্কুচিত করতে দেয়া যাবে না। আমাদের স্বাধীনতার জায়গাটিকে আরো প্রশস্ত রাখতে হবে এবং আমাদের স্বাধীনতা যেন কোনভাবে সঙ্কুচিত হওয়ার অবস্থা যেন সৃষ্টি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এর জন্য রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে সেটি রাষ্ট্রকে গুরুত্বের সঙ্গে পালন করতে হবে।’
সেমিনারে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি যে চিন্তার বিষয় সেটি হচ্ছে আমরা কারো ধর্মীয় অনভূতিতে আঘাত করছি কি না? মুসলিম প্রধান দেশ হওয়ায় সেটি আমাদের আরো বেশি গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে।’