বিনোদন ডেস্ক : অনেক জল্পনা কল্পনা আর বিতর্কের পর অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের বহুল বিতর্কিত ছবি ‘মাস্তিজাদে’র মোশন পোস্টার।
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকেই মুক্তির কথা ছিল সানি ও তুষার কাপুর অভিনীত ছবি ‘মাস্তিজাদে’। কিন্তু অশ্লীলতা আর নোংরা সংলাপের অভিযোগে দীর্ঘদিন ভারতীয় সেন্সর বোর্ডে আটকে ছিল সানি লিওনের এই সেক্স কমেডি ছবি। কিন্তু সেন্সর বোর্ড শর্ত স্বাপেক্ষে ছবিটি মুক্তি দিতে রাজি হওয়ায় ছবিটির প্রচারণায় নেমেছেন ‘মাস্তিজাদে’র কলাকূশলীরা। আর এরই ধারাবাহিকতায় এবার মুক্তি পেল ছবির মোশন পোস্টার।
মিলাপ জাবেরির পরিচালনায় এর আগে শুধুমাত্র ছবিটির একটি পোস্টার মুক্তি দেয়া হয়েছিল।
মোশন পোস্টারটি সানি লিওন তার টুইটে জুড়ে দিয়ে আসছে জানুয়ারির ২৯ তারিখে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বলেও জানান। এবং সবাইকে প্রস্তুত হতেও বলেন।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে যাত্রা করেন সানি লিওন। ‘বিগ বস’-এর পঞ্চম আসরে তিনি পর্নো ইন্ডাস্ট্রি ছেড়ে এখানে আসেন। ‘জিসম ২’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর বেশকিছু ছবিতে অভিনয়েরও সুযোগ ঘটে তার। এরমধ্যে জ্যাকপট, রাগিনি এমএমএস ২, এক পেহলি লীলা এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সানির ছবি ‘কুচ কুচ লোচ হ্যায়’। ‘মাস্তিজাদে’ ছবিতে সানি লিওনের বিপরীতে তুষার কাপুর ও বীর দাসকে দেখা যাবে।

