ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোজেস-মার্শের জোড়া সেঞ্চুরি

Link Copied!

bogessস্পোর্টস ডেস্ক : অ্যাডাম ভোজেস ও শন মার্শের অপরাজিত জোড়া সেঞ্চুরিতে হোবার্ট টেস্টে দুর্দান্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম দিন শেষে তারা করেছে তিন উইকেটে ৪৩৮ রান।
ওপেনিং জুটিতে জো বার্ন ও ডেভিড ওয়ার্নার ৭৫ রান করে বড় সংগ্রহের আভাসই দিচ্ছিলেন। তবে এ সময় বার্নস (৩৩) হঠাৎ করেই আউট হয়ে যায়। ৪৬ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার আরো দুজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ক্যারিবীয় বোলাররা। দলীয় ১২১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন ডেভিড ওয়ার্নার। তিনি করেন ৬৪ রান। ক্যারিবীয় বোলার ওয়ারিকান দুটি ও গ্যাব্রিয়েন একটি উইকেট নিয়েছেন।
স্বল্প সময়ে তিনটি উইকেট পতনে অস্ট্রেলিয়া অনেকটা খেই হারিয়ে ফেলে। যে কারণে নতুনভাবে ইনিংস বিনির্মাণের দায়িত্ব পড়ে এ্যাডাম ভোজেস ও শন মার্শের ওপর। তারা সেই দায়িত্ব শুধু ভালভাবে পালনই করেননি, দলীয় সংগ্রহকে নিয়ে গেছেন চূড়ার দিকে। প্রথম দিনশেষে উভয়ে অপরাজিত রয়েছেন সেঞ্চুরি করে।
আর দলীয় স্কোর তিন উইকেটে ১২১ থেকে তিন উইকেটে ৪৩৮-এ চলে গেছে। ৩১৭ রানের হার না মানা এই জুটির সামনে যাওয়ার সুযোগ রয়েছে। অবশ্য ইতোমধ্যে হোবার্টের দ্বিতীয় সর্বোচ্চ জুটি হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিংয়ের ৩৫২ রানের জুটির পরই এই জুটির অবস্থান। পন্টিং-ক্লার্ককে শুক্রবার ছাড়িয়ে যাবার সুযোগও থাকছে তাদের সামনে।
দিনশেষে ভোজেস করেছেন ১৭৪ রান। ২০৪টি বল খেলে ১৯টি বাউন্ডারির মারে এ রান করেন তিনি। আর ২০৫ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ রান করেন মার্শ।