ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সকালে ঝড় বিকেলে ধ্বস

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বৃহস্পতিবার ত্বরিত ইনিংস খেলেছে নিউজিল্যান্ড। দিনের শুরুর দিকটা ঝড়ো ব্যাটিং করেছে স্বাগতিকরা। তবে দিনের শেষ দিকে হঠাৎই কিউই ব্যাটিং লাইনে ধ্স নামে। যদিও এর আগেই তাদের খাতায় বড় সংগ্রহ লেখা হয়ে যায়। প্রথম দিন শেষে আট উইকেট হারালেও নিউজিল্যান্ড করেছে ৪০৯ রান। দুর্দান্ত ব্যাটিং করেছেন মার্টিন গাপটিল। এই ওপেনার করেছেন দেড় শতক।
টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দিনের শুরুর দিকটাতে দলের বোলাররা অধিনায়কের এই সিদ্ধান্তের যৌক্তিকতা সেভাবে প্রমাণ করতে পারেননি। দলীয় ৫৬ রানে ওপেনার টম লাথাম বিদায় নেন। নিজের বলে নিজেই ক্যাচ ধরেন সুরাঙ্গা লাকমাল। এরপরই দেয়ালের মতো আবির্ভুত হন গাপটিল-উইলিয়ামস জুটি। দ্বিতীয় উইকেটে তারা সংগ্রহ করেন ১৭৩ রান।
কিউইদের সেই ব্যাটিং দেয়াল ভেঙে দেন নুয়ান প্রদীপ। ব্যক্তিগত ৮৮ রানে উইলিয়ামসনকে সাজঘরের পথ ধরান তিনি। দলীয় রানের খাতায় ১৬ রান যোগ হতেই প্রদীপের শিকারে পরিণত হন রস টেলর। তবে তখনো একপ্রান্ত আগলে রেখেছিলেন গাপটিল।
পঞ্চম উইকেটে গাপটিলের সঙ্গে যোগ দিয়ে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ঝড়ের গতিতে ব্যাটিং শুরু করেন। টেস্ট ম্যাচ খেলতে থাকেন টি২০ এর মেজাজে। কিউই অধিনায়ক ৫৭ বল থেকে করেছেন ৭৫ রান। দিনের শেষ সেশনে হঠাৎই নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনে ধ্বস নামে। ম্যাককালাম ঝড় থামলে আবারো লঙ্কান বোলাররা আধিপত্য বিস্তার করতে থাকেন। এরপর একে একে তারা আউট করেছেন সাটনার, ওয়াটলিং, গাপটিল ও সাউদিকে। এর মধ্যে গাপটিল করেছেন ১৫৬ রান করেছেন। অন্য ব্যাটসমানদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান করেছেন ব্রেসওয়েল।
লঙ্কান বোলারদের মধ্যে প্রথম দিনে লাকমাল, প্রদীপ ও চামিরা দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ম্যাথুস ও সিরিওয়ার্দানা। এর মধ্যে সবচেয়ে সফল ব্যাটসম্যান গাপটিলের উইকেট পেয়েছেন ম্যাথুস।