ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সিংহ জেগে উঠেছে’

Link Copied!

gayelস্পোর্টস ডেস্ক : কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস্টোফার হেনরি গেইল। প্রথম দুই ম্যাচে প্রতশ্যা অনযুায়ী ব্যাটিং করতে পারেননি। তবে নিজের তৃতীয় ম্যাচে স্বরুপে ফিললেন জ্যামাইকান এই বাঁহাতি ওপেনার। সেই সুবাদে বৃহস্পতিবার চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল বুলস।
এ ম্যাচে মাত্র ৪৭ বলে অপরাজিত ৯২ রান করে ম্যাচসেরা হয়েছেন গেইল। ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে তৃপ্তির হাসি দিয়ে ক্রিস গেইলের এমন বিধ্বংসী ব্যাটিং নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ জানান, সিংহ জেগে উঠেছে।
সত্যি বুধবার মিরপুরের মাঠে ঘুমন্ত সিংহই জেগে উঠলো। বিপিএলের সবচেয়ে সফল এই ব্যাটসম্যান আগের দুই ম্যাচে করেছিলেন মাত্র ১৬ রান। এ দিন খোলস ছেড়ে নিজের জাত চেনালেন এই জ্যামাইকান ব্যাটিং দানব। ভাইকিংস বোলারদের কচুকাটা করে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে তৃপ্ত করলেন বরিশালের ভক্ত-সর্মথকদের।
চিটাগং ভাইকিংসকে আট উইকেটর বড় ব্যাবধানে হারিয়ে যৌথভাবে কুমিল্লার সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসছে বরিশাল বুলস। এই ম্যাচে ৪৭ বলে খেলে অপরাজিত ৯২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ক্যারিবীয় এই বাঁহাতি ওপেনার।
ক্রিস গেইলকে নিয়ে কোনোরকম আলাদা পরিক্ল্পনার বিষয়ে অধিনায়ক বলেন, ‘খুবই ভালো লাগছিল। সাধারণত আমি ব্যাটিংয়ে একটু গুরুগম্ভীর থাকি, কিন্তু আজকে আমি একটু খোশ মেজাজেই ছিলাম। খুব ভালো লাগছিল, কখনো একসঙ্গে খেলা হয়নি। এবারই প্রথম ওর সঙ্গে ব্যাটিং করা হচ্ছে। এটা খুবই আনন্দদায়ক। এতো কাছ থেকে দেখলাম এতো সুন্দর ব্যাটিং করছিল। এটা সত্যিই আনন্দদায়ক। আমি যখন ড্রেসিং রুমে ফিরছিলাম তখন কেভন কুপার বলছিলেন সিংহ জেগে উঠেছে। কথাটা আমার কাছেও খুব ভালো লেগেছে।’
তবে গেইলের এমন দানবীয় ব্যাটিং দেখে একটুও বিস্মিত হননি মাহমুদুল্লাহ রিয়াদ। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি মোটেও বিস্মিত হইনি, কারণ আমরা সবাই জানি ক্রিস গেইলের ক্ষমতা কতোটুকু। আমি শুধু এমন (ডানে বাঁয়ে তাকিয়ে)  বল দেখছিলাম। কারণ ছয়গুলো খুব বড় ছিল। আমরা যেভাবে জিতেছি, এতে আমাদের রান রেটটাও অনেক ভালো হয়েছে।  সব মিলিয়ে এটা দারুণ তৃপ্তিদায়ক বড় এক জয়।’ ।
তবে খেলোয়াড় গেইলের যতোই মাঠে বিধ্বংসী হোক না কেন ব্যক্তি গেইল অনেক বিনয়ী বলে জানান মাহমুদুল্লাহ রিয়াদ। এতো বড় খেলোয়াড় হওয়ার পরও  জুনিয়র হতে শুরু করে সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন । এমনকি এতো বড় ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও তার মাঝে কোনো ধরনের অহংকার নেই বলেও জানান বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ।