ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিরাউডের হ্যাটট্রিকে নকআউটপর্বে আর্সেনাল

Link Copied!

arsenalস্পোর্টস ডেস্ক : অন্তত দুই গোলের ব্যবধানে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় প্রয়োজন ছিল আর্সেনালের। বুধবার রাতে সেই ম্যাচে আর্সেনাল জিতেছে ৩-০ গোলে। হ্যাটট্রিক করেন ওলিভার জিরাউড।  তাই ‘এফ’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটপর্ব নিশ্চিত হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
গ্রুপপর্বের খেলা শেষে আর্সেনালের অর্জন ৯ পয়েন্ট। অলিম্পিয়াকোসও সমান পয়েন্টধারী ছিল। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় বিদায় নেয়। ১৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। একইদিনে লেভানডোস্কির জোড়া গোলে ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারায় বায়ার্ন।
প্রথমার্ধে হেডের সাহায্যে গোলের সূচনা করেন জিরাউড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। জো ক্যাম্পবেল দারুণভাবে বানিয়ে দিয়েছিলেন বলটি। সেই সুযোগেই দলের ব্যবধান বেড়েছে। পেনাল্টি থেকে তৃতীয় গোল করে স্পষ্টতই নকআউপর্ব নিশ্চিত করেন এই ফরাসি স্ট্রাইকার।
নতুন ফরম্যাটে ২০০৩-০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর এখনো গ্রুপপর্ব থেকে বাদ পড়েনি আর্সেনাল। তবে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামারে আগে কঠিন সমীকরণই ছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের সামনে। জিরাউড নৈপুণ্যে সেই কঠিন কাজকেই সহজভাবে শেষ করেছেন তিনি।