ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোর্তোকে হারিয়ে চেলসি গ্রুপ চ্যাম্পিয়ন

Link Copied!

chelseস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটপর্ব নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি। বুধবার রাতে পর্তুগালের এফসি পোর্তোকে ২-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে চরম ব্যর্থতা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগের এই নৈপুণ্য পর্তগিজ কোচের জন্য কিছুটা স্বস্তিই বয়ে আনার কথা।
গ্রুপের অপর ম্যাচে ডায়নামো কিয়েভ ১-০ গোলে হারিয়েছে মাক্কাবি তেলআবিবকে। তাই গ্রুপপর্বের খেলা শেষে চেলসির অর্জন ১৩ পয়েন্ট। আর ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ডায়নামো কিয়েভ। আর কিয়েভের চেয়ে মাত্র এক পয়েন্ট কম থাকায় বিদায় নিতে হয়েছে পোর্তোকে।
শেষ ম্যাচটা চেলসির জন্য সৌভাগ্যেরও বটে। কারণ ১২ মিনিটে মার্কানো সিয়েরার আত্মঘাতি গোলেই প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় দ্য ব্লুজরা। তবে প্রতিপক্ষের ভুলের সুযোগ নয়, নিজেদের পারফরম্যান্স দিয়েই জয়কে উপভোগ করেছে চেলসি। কারণ ৫২ মিনিটে উইলিয়ানস গোল করে ব্যবধান বাড়িয়েছেন। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় অন্তত দ্বিতীয় রাউন্ডে ইউরোপের বড় কোনো ক্লাবের মুখোমুখি হতে হবে না দলটিকে।