বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানকে ২০০২ সালের হিট এন্ড রান মামলায় নির্দোষ হিসেবে রায় দিয়েছেন বোম্বের উচ্চ আদালত এবং একইসাথে গত মে মাসে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল করে তার বিরুদ্ধে সমস্ত দণ্ডাদেশ তুলে নেয়া হয়েছে। ৪৯ বছর বয়সী সালমান এই রায় শোনার পরে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
বোম্বের উচ্চ আদালত থেকে বলা হয়, অভিশংসন প্রক্রিয়াতে তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে সালমান খানকে অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না এবং তাতে সাধারণ মানুষ যাই ভাবুক না কেন। এই রায়ের পরে সালমানের পরিবার, ভক্তরা এবং চলচ্চিত্র জগতের অনেকে উল্লাস প্রকাশ করেন।

