ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ উৎপাদনে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক

Link Copied!

electicityনিজস্ব প্রতিবেদক : ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতার জন্য সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সঙ্গে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিঙ্গাপুরের পররাষ্ট্র সচিব চাং হ্যাং উইং।
সমঝোতা অনুযায়ী, দুই দফায় সহযোগিতা করবে সিঙ্গাপুর। প্রথমে কক্সবাজারের মাতারবাড়িতে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হবে। পরে আরো ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সিঙ্গাপুর।
সমঝোতা স্মারক সই করার সময় উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল এন্টাপ্রাইজ সিঙ্গাপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়া তাইক হিম, সেম্বকপ ইন্ডাস্ট্রিজের গ্রুপ বিসনেজ উন্নয়ন বিভাগের প্রধান তান চেং কুয়ান, সিপিজিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস প্রমুখ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সমঝোতা স্মারকের জন্য সিঙ্গাপুরকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে আরো বেশি সুসম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।