ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগে দেশি, পরে বিদেশি : না মানলে ব্যবস্থা

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আগে দেখাতে হবে, পরে বিদেশি চ্যানেল। না হলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স) সঙ্গে বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে প্রাধান্য দিয়ে ক্যাবল চ্যানেল পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশি চ্যানেল দেখানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠার বয়সের ক্রমানুসারে বাংলাদেশি সব চ্যানেলের ক্রমিক নির্ধারণ করবে তথ্য মন্ত্রণালয়। ওই ক্রমিক অনুসারেই টেলিভিশন চ্যানেল দেখানোর ব্যবস্থা নেবেন ক্যাবল অপারেটররা। সিদ্ধান্ত না মানলে ক্যাবল অপারেটরদের লাইসেন্স বাতিল করবে সরকার।