ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজাকার মোশাররফ, বীরাঙ্গনা তিশা

Link Copied!

mosarof-tishaবিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধ চলাকালে মোশাররফ করিম ছিলেন এলাকার প্রভাবশালী রাজাকার। তার সহায়তায় বেছে বেছে বুদ্ধিজীবি ও মুক্তচিন্তার মানুষদের নির্যাতন আর হত্যা করেছে পাক্স্তিানি সেনারা। কিন্তু যুদ্ধোত্তর বাংলাদেশে মোশাররফ এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। অর্থ, সম্পদ আর প্রভাব প্রতিপত্তি কোন কিছুই্ অভাব নেই তার। অন্যদিকে সেই যুদ্ধে সম্ভ্রম হারিয়ে, বীরাঙ্গনা হিসেবে কোন রকমে বেঁচে আছেন তিশা। এমনই এক গল্প নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘আধারের ঋণ’ শিরোনামে শহীদ বুদ্ধিজীবি দিবসের বিশেষ নাটক।
একদিকে যুদ্ধোত্তর বাংলাদেশে রাজাকারদের পুনঃ প্রতিষ্ঠা, অন্যদিকে যুদ্ধে সম্ভ্রম আর আপন মানুষ হারানোর নারীর গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘আধারের ঋণ’ নাটকটি। রোববার থেকে রাজশাহীতে এর চিত্রধারণের কাজ শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে সারদা পুলিশ একাডেমি ও পুঠিয়া রাজবাড়িতে বেশ কিছু দৃশ্য ধারণ করা হবে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘একজন রাজাকার ও যুদ্ধে আপন জন হারানো বীরাঙ্গনা নারীর গল্প নিয়েই নাটকটি নির্মাণ করছি। আশা করছি শহীদ বুদ্ধিজীবি দিবসেই নাটকটি প্রচার সম্ভব হবে।
আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘আধারের ঋণ’ নাটকটি রচনা করেছেন তাবারুখ হোসেন ভূইয়া এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম শহরিয়ার। মোশাররফ-তিশা ছাড়াও এতে অভিনয় করছেন আহমেদ রুবেল, রামিজ রাজুসহ আরো অনেকেই। আসছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।