ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপমের পিয়া, পিয়ার অনুপম…

Link Copied!

anupomবিনোদন ডেস্ক : অবশেষ বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত পরিচালক অনুপম রায়। প্রেমিকা পিয়া চক্রবর্তীর সঙ্গেই গাঁটছড়া বাধনে জড়ালেন তিনি।সম্প্রতি সাদামাটা আয়োজনেই তাদের বিয়ের আয়োজন করা হয়।
শুধু দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। তাদের বিয়ের খবরে মিডিয়ার অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে দুরবীনে চোখ রাখলি তাহলে!’
এছাড়া অসংখ্য শুভাকাঙ্খিরা নতুন এই জুটিতে শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, নববধূ পিয়া নৃবিজ্ঞানে পিএইচডি করছেন গ্রেটার নইদার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এ বন্ধুত্ব পরে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। আর এখন সেটা বৈবাহিক সম্পর্কে গিয়ে ঠেকলো।
কলকাতার ‘অটোগ্রাফ’ ছবিতে ‘আমাকে আমার মত থাকতে দাও‘ গানটি দিয়ে প্রথমবারের মতো শিল্পী-সুরকার হিসেবে আলোচনায় আসেন অনুপম। এরপর একে একে অনেক গান উপহার দেন। কলকাতা ছাড়িয়ে এরই মধ্যে ‘পিকু’ ছবির মধ্যে দিয়ে শিল্পী-সংগীত পরিচালক হিসেবে বলিউডেও সফল অভিষেক হয়েছে তার।