ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের টাকায় জোড়া ছবিতে আনুশকা

Link Copied!

anushka-sormaবিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে বলিউডে ইতিমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন ‘বোম্বে ভেলভেট’ খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা। এবার তার চোখ ছবি প্রযোজনার দিকে। দুইটি নতুন ছবির প্রযোজক হিসেবে শিগগিরই কাজ শুরু করতে চলেছেন আনুশকা।
জানা গেছে, অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর এবার পুরোদমে প্রযোজক হিসেবেও সাফল্য পেতে চান আনুশকা। এরইমধ্যে ‘এনএইচ ১০’ নামের একটি ছবি প্রযোজনাও করে ফেলেছেন তিনি। আর এবার আরো নতুন দুইটি ছবি প্রযোজনা করার ঘোষণা দিলেন ‘রাবনে বানা দে জুড়ি’ ছবিতে অভিষিক্ত অভিনেত্রী আনুশকা।
চলতি বছরের মার্চে মুক্তি পেয়েছে আনুশকার প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ ১০’। বক্স অফিসে তেমন সাড়া না পড়লেও ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নবদীপ সিংয়ের পরিচালনায় জীবনের প্রথম প্রযোজিত ছবিতে অভিনয়ও করেছিলেন আনুশকা। আর এবার এরই ধারাবাহিকতায় আরো দু’টি ছবির প্রযোজনা করবেন আনুশকা।
নবদীপ সিংয়ের পর তার দ্বিতীয় ও তৃতীয় ছবির পরিচালনা করবেন নির্মাণে প্রথমবার হাতেখড়ি নিতে আসা দুই নবীন নির্মাতা আশাই লাল ও অক্ষত বর্ম। নবদীপের পরিচালনায় ‘এনএইচ ১০’-এর গল্প থ্রিলার ধর্মী হলেও আশাই লালের ছবিটি কিছুটা কমেডি ধাঁচের। রসবোধ আর রোমান্সে ভরপুর ছবিটির চিত্রনাট্য। অন্যদিকে অক্ষতের ছবিটির চিত্রনাট্যও নাকি অসাধারণ।
শোনা যাচ্ছে, নিজের প্রযোজিত আসন্ন দুটি ছবিতেই অভিনয়ও করবেন আনুশকা।
উল্লেখ্য, ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে প্রথম ছবি ‘রাব নে বানা জুড়ি’র মাধ্যমে আলোচনায় আসেন আনুশকা। এরপর বদমাশ কোম্পানি, পাতিয়ালা হাউস, লেডিস ভার্সেস রিকি, জব তাক হ্যায় জান, পিকে এবং দিল ধরকানে দো ছবিতে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেন। বর্তমানে করন যোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিতে আরো অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও রনবীর কাপুর।