ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু সালমানের জন্যই ‘বিগ বস’-এ শাহরুখ

Link Copied!

Shahrukh-salmanবিনোদন ডেস্ক : বেশ ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে প্রথমবারের মত সুপারস্টার অভিনেতা সালমান খানের উপস্থাপনায় ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে এক হতে পারেন সালমান খান ও বলিউড বাদশাহ শাহরুখ খান। শেষ পর্যন্ত এই গুঞ্জনই সত্য হল। গতকাল ‘বিগ বস’-এর প্রমোতে একই সঙ্গে অংশ নিতে দেখা গেল শাহরুখ ও সালমানকে।
জানা গেছে, গতকাল শাহরুখ ও সালমান খানকে একই সঙ্গে ‘বিগ বস’-এর প্রমোতে অংশ নিতে দেখা গেছে। এটা বিগ বসের নবম আসর। এর আগে আরো আটি অ্যাপিসোড হয়ে গেলেও ভারতের এই বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এ এটাই শাহরুখের প্রথম যাত্রা। এর আগে শাহরুখ কখনোই এই বিতর্কিত এই শো’তে অংশ নেননি। মনে করা হচ্ছে, এবার শুধুই বন্ধু সালমানের কথায় নিজের আসন্ন ছবি ‘দিলওয়ালে’র প্রমোশনের জন্য অংশ নিলেন।
সম্প্রতি সালমান খানও ‘বিগ বস’-এ শাহরুখকে নিয়ে আসার পরিকল্পনা প্রসঙ্গে বলেছিলেন, শোতে শাহরুখকে নিয়ে আসলে আমারেই ভালো লাগবে। আমিও চাই সে আসুক। যদি তার হাতে সময় থাকে, ব্যস্ততা কাটিয়ে শিডিউল মেন্টেইন করে যদি আসতে পারে তাহলে তাকে সবসময় স্বাগতম।’ আর বন্ধুর এমন আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না শাহরুখ।
দীর্ঘদিন পর সালমান-শাহরুখের একই মঞ্চে উপস্থিতি নিয়ে এরইমধ্যে দুই খানের ভক্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ করা গেছে। এমনকি ‘বিগ বস’-এর এই অ্যাপিসোড দেখতেও যেনো আর তর সইছে না তাদের।  আসছে ১৯ অথবা ২০ তারিখে টেলিভিশনে ‘বিগ বস’-এ শাহরুখ ও সালমানকে এক সঙ্গে দেখা যেতে পারে।
উল্লেখ্য, সদ্য মুক্তি পাওয়া সালমানের অন্যতম ব্যবসাসফল ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ‘দিলওয়ালে’ টিমকে। তারা ছবির টাইটেল সং গেয়ে একইসাথে ইন্টারনেটে প্রচারণাও চালিয়েছিলেন। অন্যদিকে শাহরুখের ‘দিলওয়ালে’র প্রচারণা চালাতেও দেখা গেছে সালমানকে। মুক্তির দিন ঘনিয়ে আসায় তাই ‘দিলওয়ালে’র প্রচারণা নিয়ে সালমানের কথায় শাহরুখও হাজির হলেন ‘বিগ বস’-এর মঞ্চে।