ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানীর ঘরে এলো রাজকুমারী

Link Copied!

rani-mukharবিনোদন ডেস্ক : রানীর ঘর আলোকিত করে এলো রাজকুমারী। বুধবার সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। নবজাতকের নাম রাখা হয়েছে আদিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন।
গেল বছর ভালোবাসার মানুষ আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বাঁধেন রানী মুখার্জি। আর বছরের শুরুতেই খবর বের হয়, মা হতে চলেছেন বলিউডের রানী। সব শেষ বুধবার সকালেই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রানী-আদিত্যর ঘর আলোকিত করে এলো প্রথম সন্তান আদিরা।
এদিকে  নবজাতকের জন্মের খবর টুইটারে প্রথম প্রকাশ করেন রানীর দেবর উদয় চোপড়া। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘মেয়ে হয়েছে!’ বুঝতে বাকি থাকে না যে কার মেয়ে হয়েছে! শুরু হয় শুভেচ্ছা বার্তার ঝড়।
অন্যদিকে রানীর পক্ষ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এক বিবৃতিতে জানায়, রানী মুখার্জি তার সব শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আদিরার জন্মের মাধ্যমে তিনি সৃষ্টিকর্তার কাছ থেকে জীবনের সেরা উপহারটা পেয়েছেন। এর মাধ্যমে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু হলো বলেও জানিয়েছেন।