স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে উলফসবার্গের কাছে ৩-২ গোলে হেরে গেছে দলটি। এই হারে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে ফন গালের শিষ্যরা। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে পিএসভিকে ২-১ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কো। ফলে উলফসবার্গ ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন এবং পিএসভি ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউপর্ব নিশ্চিত করেছে।
এই ম্যাচ ছিল উভয় দলের জন্যই মরাবাঁচার লড়াই। তবে কিছুটা এগিয়ে ছিল উলফসবার্গ। কারণ এই ম্যাচে এক পয়েন্ট অর্জন করাই যথেষ্ট হতো দলটির জন্য। আর নকআউটপর্বে যেতে ম্যানইউর অবশ্যই জয়ের প্রয়োজন ছিল। কিন্তু উলফসবার্গের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে সেই চ্যালেঞ্জ জয় করতে পারেনি তারা। তাই ফন গালের অধীনে ৩০০ মিলিয়ন ইউরো ব্যয় করেও লাভ হয়নি দলটির জন্য।
ম্যানইউর মার্শাল ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। উলফসবার্গের পক্ষে নালদো ১৩ মিনিটে করেছেন প্রথম গোল করে সমতায় ফেরান উলফসবার্গকে। ২৯ মিনিটে ভিয়েরিনহার গোলে এগিয়ে যায় দলটি। গুইলাবগুই ৮২ মিনিটে আত্মঘাতি গোল করায় ম্যানইউ সমতায় ফিরেছিল। তবে ও ৮৪ নালদো সেই সমতা ভাঙেন ৬ মিনিট বাকি থাকতে।
বাকি সময়ে আর কোনো গোল করা ম্যানইউর পক্ষে সম্ভব হয়নি। তাই চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসর থেকে দলটিকে বিদায় নিতে হয়েছে।

