ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ভার বরিশালের সামনে বিদায়ী চিটাগং

Link Copied!

Barisal-Bullsস্পোর্টস ডেস্ক : ছয় ম্যাচে পাঁচ জয়ে উড়ছিল বরিশাল বুলস। এরপর দলটিতে যোগ দেন জ্যামাইকান ব্যাটিং দানব ক্রিস গেইল। এবার বরিশাল ছুটবে ক্ষিপ্র গতিতে, এমনটিই ধারণা ছিল সবার। তবে এরপর টানা দুই ম্যাচে হার। ক্রিস গেইল ব্যাট হাতে দুই ম্যাচেই ব্যর্থ। দুই ম্যাচেই তার রান ছিল ৮।
সবার আগেই শেষ চারে খেলা নিশ্চিত হওয়ার কথা ছিল বরিশাল বুলসের। কিন্তু টানা দুই হারে তা বিলম্বিত হয়। এরই মধ্যে সবার আগে শেষ চারে খেলা নিশ্চিত করে মাশরাফির কুমিল্লা্। পরে যোগ দেয় সাকিবের রংপুরও। গত মঙ্গলবার খেলা ছিল না বরিশাল বুলসের। তবে এদিনেই শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে তাদের।
প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে বিদায় নেয় চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লাকে হারায় সাকিবের রংপুর রাইডার্স। এই ম্যাচের মধ্যে দিয়েই বরিশাল শেষ চারের খেলা নিশ্চিত করে।
বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে বরিশাল বুলস। দুই ম্যাচ হাতে রেখে শেষ চার নিশ্চিত করায় অনেকটাই নির্ভার মাহমুদুল্লাহ শিবির। তাদের প্রতিপক্ষ আগেই বিদায় নেয়া চিটাগং ভাইকিংস। ভাইকিংসের এটি শেষ ম্যাচ। যেখানে তামিম শিবির চাইবে জয় দিয়ে শেষটা রঙ্গীন করতে। অন্যদিকে শেষ চার নিশ্চিত হলেও পয়েন্ট তালিকায় আরও উপরের দিকে উঠতে জয় প্রয়োজন বরিশালের। নির্ভার থাকা বরিশালের হয়ে ব্যাট হাতে অবশ্যই জ্বলে উঠতে চাইবেন ক্রিস গেইল।
আট ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বরিশাল বুলস। শেষ দুটি ম্যাচে হারলেও কোন অসুবিধা হবে না তাদের। শেষ চারে উঠার লড়াইয়ে শেষের দিকে জোর প্রতিযোগিতা ঢাকা ও সিলেটের। বুধবার দিনের প্রথম ম্যাচে সিলেটকে হারাতে পারলে ঢাকা চলে যাবে শেষ চারে। কোন হিসাব ছাড়াই সিলেট বিদায়। টুর্নামেন্টের লিগ পর্বের সব ম্যাচগুলো হবে তখন নিয়মরক্ষার। তবে সিলেট জিতে গেলে ঢাকার শেষ চারে যাওয়া আটকে থাকবে। সব ফয়সালা হবে বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচগুলোতে।
আট ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে ঢাকা ডায়নামাইটস (বুধবার সিলেট ম্যাচের আগ পর্যন্ত)। অন্যদিকে সমান ম্যাচে মাত্র দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সিলেট সুপার স্টার্স।