স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে বরুসিয়া ম্যানশেনগ্ল্যাডব্যাককে ৪-২ গোলে হারিয়েছে ম্যানসিটি। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ বেনফিকার বিপক্ষে জয় পেয়েছে ২-১ গোলে। এর ফলে ‘সি’ গ্রুপ চাম্পিয়ন হিসেবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ম্যানসিটি নকআউপর্বে গিয়েছে।
এই দুটি গ্রুপে রানার্সআপ হিসেবে নকআউটপর্ব নিশ্চিত করেছে যথাক্রমে বেনফিকা ও জুভেন্টাস। যদিও দুটি দলই শেষ ম্যাচে হেরেছে। বেনফিকা হেরেছে অ্যাতলেটিকোর কাছে। আর জুভেন্টাস সেভিয়ার কাছে হেরেছে ১-০ গোলে।
ম্যানসিটি ইতিহাদ স্টেডিয়ামে আতিথেয়তা দিয়েছে মনচেনগ্ল্যাডবাখকে। এই ম্যাচে সিটির হয়ে জোড়া গোল করেছেন স্টার্লিং। এছাড়া সিলভা ও বেনি করেছেন একটি করে গোল। মনশেনগ্ল্যাডবাখের হয়ে একটি করে গোল শোধ করেছেন জুলিয়ান কর্ভ ও রাফায়েল। অপরদিকে এস্তাদিও দ্য লুজে অ্যাটলেটিকোর হয়ে নিগুয়েজ ও ভিয়েত্তো করেছেন একটি করে গোল। আর বেনফিকার মিত্রোগলু একটি গোল শোধ করেছেন।

