ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাতালরেল প্রকল্প রিডিজাইন করতে চায় কনটেক

Link Copied!

railনিজস্ব প্রতিবেদক : ঢাকায় পাতালরেল স্থাপনের বিষয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কনটেক লিমিটেড। একই সঙ্গে যানজট নিরসনে জাইকার দেওয়া মেট্রোরেল নকশার সঙ্গে মিল রেখে পাতালরেল স্থাপনের নকশার অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রেজা।
তিনি জানান, যেকোনো মেগাসিটিতে আন্ডারগ্রাউন্ড, সারফেন্স ও এলিভেটেড- এই তিনটি জায়গাই ব্যবহার হয়ে থাকে। মেগাসিটিতে রাস্তা থাকতে হবে ২৫ থেকে ৩০ ভাগ। অথচ ঢাকায় রয়েছে মাত্র ৭ থেকে ৮ ভাগ। মাটির নিচে পাতালরেলের নেটওয়ার্ক করে ট্রাফিক লোডের প্রায় ৬০ থেকে ৭০ ভাগ মাটির নিচে পাঠিয়ে দেওয়া সম্ভব। বর্তমানে ঢাকা শহরে প্রাইভেট গাড়ির মাধ্যমে ঘণ্টায় ৫০০ যাত্রী যাতায়াত করে। আর গণপরিবহনে ৫ হাজার যাত্রী। তবে পাতালরেলের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
তিনি আরো জানান, ২০০২ সালে বাংলাদেশ রেলওয়ে ও যোগাযোগ মন্ত্রণালয় বেসরকারি উদ্যোগে ঢাকায় পাতালরেল স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এ সময় ১১টি প্রতিষ্ঠানের মধ্যে কনটেক লিমিটেড সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়। বর্তমানে জাইকার যে এমআরটি-৪ ও এমআরটি-১ নামকরণ করা হয়েছে, সেটি পাতালরেলের নেটওয়ার্কিং অংশবিশেষ তার নিজের বলে দাবি করেন মাসুদ রেজা। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, উদ্যোক্তারাই যেন এ প্রকল্পের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পায়। তাহলে বিদেশি প্রতিষ্ঠানের ন্যায় দেশীয় প্রতিষ্ঠান সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কনটেক লিমিটেডের নির্বাহী প্রকৌশলী আবু হুজাইফা ও নির্বাহী প্রকল্প অফিসার সৈয়দা দিলরুবা আফরোজ।