ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মাস্তিজাদে’ নিয়ে সালমানে দারস্থ সানি!

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমেই পর্নো ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে ঠাঁই নেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন।  আর ফেবারিট এই আসরে নিজের আসন্ন ছবি ‘মাস্তিজাদে’র প্রমোশন করতে ব্যাপক আগ্রহী সানি।  আর চলতি এই আসরের হোস্ট হিসেবে আছেন বলিউড সুপারস্টার সালমান খান।
জানা গেছে, ২০১১ সালে ভারতের বিতর্কিত টিভি শো ‘বিগ বস’-এর পঞ্চম আসরে প্রতিযোগি হিসেবে যোগ দেন এই সময়ে বলিউডে খ্যাতি পাওয়া অভিনেত্রী সানি লিওন।  আর সেখানে সুযোগ পাওয়ার সুবাধেই পরের বছরেই ‘জিসম ২’ নামের ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয় করার সুযোগ ঘটে তার।  আর এই জন্যই চলতি বছরে বিগ বস এর ৯ম আসরে সৌভাগ্যের দ্বার খুলে দেয়া ‘বিগ বস’-এর মঞ্চে জানুয়ারিতে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মাস্তিজাদে’র প্রমোশন করতে চান তিনি।  তাছাড়া চলতি আসরের ‘বিগ বস’-এর হোস্ট হিসেবে আছেন সুপারস্টার অভিনেতা সালমান খান।  সানি নাকি  এই ভেবেই আরো বেশী আগ্রহী ‘মাস্তিজাদে’ নিয়ে ‘বিগ বস’-এর আসরে হাজির হতে।  কারণ এই ছবি প্রচারণায় যদি সালমানকে একবার জড়ানো যায় তাহলেতো কপাল খুলে তার!
নিজের আসন্ন ছবি ‘মাস্তিজাদে’র প্রচারণার জন্য টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চলতি আসরে যাওয়ার আগ্রহ প্রকাশ করে সানি লিওন বলেন, সত্যিই আমি এটা আশা করি।  আশা করছি ‘মাস্তিজাদে’র প্রমোশন করতে প্রিয় এই আসরটিতে আমাদের সুযোগ হবে।
চলতি বছরে সানি লিওনকে অক্ষয় কুমারের বিপরীতে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে দেখা গিয়েছি।  প্রথম শ্রেণির কোনো অভিনেতার সাথে এবারই প্রথম দেখা গেল তাকে।  যদিও তা ছোট্ট(ক্যামিও) একটি চরিত্রে।
উল্লেখ্য, এক পেহলি লীলা’র পর তার অভিনীত ‘মাস্তিজাদে’ ছবিটি আসছে বছরের ২৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি অশ্লীলতার অভিযোগে দীর্ঘদিন ভারতীয় সেন্সর বোর্ডে পড়েছিল।