ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যাদুর্গতদের ১ কোটি রুপি দিলেন শাহরুখ

Link Copied!

sharukh-khan-2বিনোদন ডেস্ক : বিপদে আপদে যিনি সবার পাশে এসে দাঁড়ান তিনিইতো সত্যিকারের নায়ক। আর সেই পরিচয়ই জারি রাখলেন বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। চেন্নাইয়ে আক্রান্ত বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ১ কোটি রুপি অর্থ দিয়ে এই সঙ্কটময় সময়ে পাশে দাঁড়ালেন শাহরুখ।
জানা গেছে, গত একমাসের বৃষ্টিতে চেন্নাই প্লাবিত হয়েছে। একটানা ভারি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরসহ সব ধরণের যানবাহন যোগাযোগও বন্ধ রয়েছে। এ পর্যন্ত প্রবল বন্যার শিকার হয়ে ২৮০ জন প্রাণ হারান।  চেন্নাইয়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর পুরো ভারতের সর্বশ্রেণির মানুষ চেন্নাইয়ে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরমধ্যে বিনোদন জগতের তারকা সবচেয়ে এগিয়ে। সুপারস্টার ছাড়াও চেন্নাইয়ে আক্রান্ত মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ‌‘বাহুবলী’ খ্যাত অভিনেতা রানা দাগুপতি এবং স্বশরীরে চেন্নাইয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ‘রঙ দে বাসন্তী’ খ্যাত সিদ্ধার্থ। আর এবার বলিউড বাদশাহ ত্রান মন্ত্রীর তহবিলে জমা দিলেন ১কোটি রুপি।
ভারতের দক্ষিণে তুমুল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত  প্রায় তিন’শোর মত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। টানা ১ মাসের বৃষ্টিতে পর্যুদস্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের তামিলনাড়ু রাজ্য। গত এক মাসের এই বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মানুষের মৃত্যু ছাড়াও সেখানে পর্যুদস্তু স্বাভাবিক মানবিক জীবন যাপনও।  রাজ্যের এমন বিপর্যয়ে সাহায্যের বার্তা নিয়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরাও।
উল্লেখ্য, বর্তমানে কিং খান শাহরুখ মুক্তি প্রতীক্ষিত ছবি ‌‘দিলওয়ালে’র প্রচরাণা নিয়ে দারুণ ব্যস্ত আছেন। চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর শাহরুখ-কাজল অভিনীত রোহিত শেঠির এই ছবিটি।