বিনোদন ডেস্ক : চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত চলতি বছরের প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’। ছবি মুক্তির আগেই নানা কারণে আলোচনার শীর্ষে রোহিত শেঠির এই ছবি। বিশেষ করে মুক্তির আগেই টিজার, ট্রেলার, মোশন পোস্টার আর গান রিলিজ দিয়েই রীতিমত রেকর্ড করেছে ‘দিলওয়ালে’। এরমধ্যে আইটিউনসহ বেশকিছু মাধ্যমে ছবির অডিও গান ছাড়াও মুক্তি পেয়েছে ভিডিও গান। যেখান থেকে এরইমধ্যে রেকর্ড পরিমাণ আয়ও করে ফেলেছে বলে জানা গেছে। অন্যদিকে ইউটিউবে ‘দিলওয়ালে’র গানগুলো মুক্তির পর তা দেখতে হামলে পড়েছে লাখো মানুষ। এমনকি ছবিতে শাহরুখ-কাজলের মুক্তি পাওয়া প্রথম গানটি ইউটিউবে দেখেছেন অন্তত পৌনে দুই কোটিরও বেশী মানুষ। দ্বিতীয় গান ‘মানমা ইমোশন জাগে’ গানটি দেখা হয়েছে প্রায় পৌনে এক কোটি বার। সর্বশেষ জনম জনম গানটি দেখেছে ৫৫ লাখ বারের চেয়ে বেশী।

