ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে নতুন দুই দল রাইজিং-ইনটেক্স

Link Copied!

ipl-logoস্পোর্টস ডেস্ক : আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুটি নতুন দল যোগ হতে যাচ্ছে। ২০১৬ ও ২০১৭ সালের ধুমধাড়াক্কা এই টুর্নামেন্টে খেলবে পুনে ভিত্তিক নিউ রাইজিং এবং রাজকোট ভিত্তিক দল ইনটেক্স। মঙ্গলবার নতুন দরপত্র আহ্বানের মাধ্যমে দল দুটি নির্বাচন করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইপিএলে ফিক্সিং ও অনিয়মের অভিযোগে নিষিদ্ধ হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। বলা চলে নিষিদ্ধ এই দুই দলের জায়গা পূরণ করবে নতুন দল দুটি।
নতুন দল দুটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান থেকে শীর্ষ পাঁচ ক্রিকেটারকে দলে নিতে পারবে। খসড়া তালিকার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত করা হবে। ক্রিকেটারদের বেচা-কেনা শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে।