ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপ!

Link Copied!

t20স্পোর্টস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটে জনপ্রিয়তা কেমন সেটা দেখা গিয়েছে শচীন টেন্ডুলকার-শেন ওয়ার্নের অল স্টারস সিরিজে। নিউইয়র্ক, হাস্টন এবং লস অ্যাঞ্জেলসে সাবেক তারকা ক্রিকেটারদের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এটাই বোধহয় আইসিসিকে ভাবাচ্ছে যে, ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরা যায় কি না।
সেই ভাবনা থেকে আইসিসির গ্লোবাল ডেভলপমেন্টের প্রধান টিম অ্যান্ডারসন জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যে তাদের যুক্তরাষ্ট্রে একটি টি-২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে, ‘আমরা খেলাটাকে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি টি-২০ বিশ্বকাপ হবে।’
যুক্তরাষ্ট্রে এখন যে ফুটবলের জনপ্রিয়তা সেটা একসময় ছিল না। রাগবির ক্ষেত্রেও তাই। বর্তমানে এই দুটি খেলাই সেখানে দারুণ জনপ্রিয়। অ্যান্ডারসনও চাইছেন, ফুটবল-রাগবির দেখানো পথ অনুসরণ করুক ক্রিকেটও, ‘আমার মনে হয় এটা খুবই সুন্দর চিন্তা-ভাবনা। অতীতে ফুটবল এভাবে এগিয়েছে, রাগবিও। তারাও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর যুক্তরাষ্ট্রে আয়োজন করে ভালো ফলাফল পেয়েছে। ক্রিকেটও তাদের দেখানো পথে হাঁটতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজন সেখানে ক্রিকেট উন্নয়নে মধ্যে-মেয়াদি পরিকল্পনার অংশ।’
যুক্তরাষ্ট্রে ক্রিকেট যে ‘ফ্লপ’ করবে না এর বড় কারণ এশিয়ার জনগণ। বিশেষ করে এখানে উপমহাদেশের বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। তারা খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে যাবেন এটাই স্বাভাবিক। অ্যান্ডারসন এও জানিয়েছেন, খুব শিগগিরই নাকি যুক্তরাষ্ট্রে ওয়ানডে ম্যাচের আয়োজন করা হবে। আর আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে কোনো টেস্ট খেলুড়ে দেশকে খেলতে দেখা গেলে  অবাক হওয়ার কিছু থাকবে না!