ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদিনহোকে মেসির উপহার

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে কেন্দ্র করেই বার্সেলোনার আক্রমণভাগ গড়ে উঠে। মেসিতেই সাফল্য ধরা দেয় বার্সেলোনার। তবে প্রায় এক যুগ আগে, ২০০৪ সালে যখন বার্সেলোনার মূল দলে জায়গা করে নেন মেসি, বিশ্বমানের সব খেলোয়াড়ের পাশে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে। ক্যারিয়ার শুরুর কঠিন সেই সময়টায় মেসি পাশে পেয়েছিলেন রোনালদিনহোকে। ব্রাজিলিয়ান এই তারকা তো মেসিকে ছোট ভাইয়ের মত করে দেখেন। আর মেসির কাছে রোনালদিনহো বড় ভাই ও বন্ধু।
ক্যারিয়ারের শুরু বার্সেলোনায় মেসিকে মানিয়ে নিতে সাহায্য করেছিলেন রোনালদিনহো। তাই এত দিন পরও ব্রাজিলিয়ান এই তারকার কাছে কৃতজ্ঞতার শেষ নেই এ সময়ের সেরা ফুটবলারের। এখনো তিনি ঋণীই হয়ে আছেন রোনালদিনহোর কাছে।
২০০৫ সালে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে পরাজিত করে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন রোনালদিনহো। গত সোমবার ছিল সেই ঐতিহাসিক জয়ের এক দশক পূর্তি। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ‘বন্ধু’ রোনালদিনহোকে নিজের খেলা সহকারে একটি বার্সা ‘টি-শার্ট’ উপহার দেন।
বার্সেলোনার দুই নাম্বার টেন লিওনেল মেসি ও রোনালদিনহো ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে বার্সেলোনার হয়ে খেলেন। একসঙ্গে এই দুজন ড্রেসিং রুম শেয়ার করেন। সোমবার মেসি বুঝিয়ে দিলেন তাদের বন্ধুত্বের বন্ধন কতটা গভীর।
টি-শার্টে মেসি লিখেন, ‘আমার বন্ধু রুনির (রোনালদিনহো) জন্য। হৃদয়ের সবটুকু ভালোবাসা ও শুভ-কামনা সহকারে।’
এদিকে ছোট ভাইয়ের মতো বন্ধু লিওনেল মেসির কাছ থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত রোনালদিনহো, ‘দেখুন আমার পার্টনার লিওনেল মেসি কি লিখে আমাকে টি-শার্ট উপহার দিয়েছে।’