আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় বসার পূর্বে সিরিয়ার বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে সৌদি আরবের রিয়াদে তিন দিনের একটি শান্তি আলোচনায় অংশগ্রহণ করেছেন।
সৌদি আরব এই বৈঠকের তত্ত্বাবধায়ন করলেও সেখানে সিরিয়ার বিরোধী দলের সবাই উপস্থিত নেই, যেমন কুর্দি দলকে সৌদি এই বৈঠকে আহবান করেননি। কারণ কুর্দিরা নিজেরা নিজেরা বৈঠক করছেন। এর আগেও এ ধরনের শান্তি আলোচনার চেষ্টা চালানো হয়েছিল কিন্তু এখন যেহেতু সারা বিশ্বে শান্তি আলোচনার একটা জোয়ার চলছে সেহেতু এখান থেকে একটা ভালো ফলাফল সবাই আশা করছেন।
সিরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে প্রেসিডেন্ট আসাদের সাথে আলোচনার সময় সমস্ত বিরোধী দলগুলোর এখন একসুরে কথা বলার প্রয়োজন। তবে এমনকি বিরোধী দলগুলোর মাঝেও সমতা আনাটা কষ্টসাধ্য ব্যপার। তাদের অনেকেরই একটি বিষয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
এই বৈঠকে ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি, কুর্দি পার্টি এবং ক্ষমতাসীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সৌদি আরব আমন্ত্রণ জানান নি। বদলে তারা একটি আলাদা বৈঠক করবেন সিরিয়ার হাসাকাহ প্রদেশে।
বৈঠকে সৌদি আরব চেষ্টা করবে সিরিয়ার বিরোধী দলগুলোকে একত্রিত করার এবং সরকারের সাথে এক ধরনের শান্তিপূর্ণ সহবস্থান অবস্থা তৈরি করার। যদিও খুব শিগগিরি সরকার এবং বিরোধী দলগুলোর মাঝে প্রভাবশালী বিশ্বনেতৃবৃন্দের মদ্ধস্ততায় একটি আলোচনা হতে পারে, তবু প্রেসিডেন্ট আসাদের তরফ থেকে এখনো কিছু জানানো হয় নি। বেশিরভাগ বিরোধীদল মনে করে আসাদ সরকার সিরিয়ার জন্য একটি বড় সমস্যা। তারা এই সরকারের পতন চায়।

