ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইমসের বর্ষসেরার তালিকায় আইএস প্রধান!

Link Copied!

BAGDADIআন্তর্জাতিক ডেস্ক : টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তির তালিকায় উঠে এলো ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির নাম। প্রথম বাছাই পর্বে ৫৮ জনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ধনাঢ্য মুকেশ অম্বানি এবং গুগ্‌ল সিইও সুন্দর পিচাইয়ের নাম থাকলেও চূড়ান্ত বাছাই পর্বে এ বিশ্ব ব্যক্তিত্বদের পিছনে ফেলে প্রথম আটের তালিকায় ঢুকে পড়েন আইএস প্রধান।
এ বিষয়ে টাইমস তাদের যুক্তিও দিয়েছে। তাদের বক্তব্য হলো- সিরিয়া ও ইরাকে অনুগামীদের জিহাদে উদ্বুদ্ধ করা এবং তিউনিসিয়া ও ফ্রান্সের মতো দেশে হামলা চালানো— সব মিলিয়ে বাগদাদির যে প্রভাব রয়েছে তার ভিত্তিতেই প্রথম আটজনের তালিকায় রয়েছেন তিনি।
বাগদাদি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টাইমসের চূড়ান্ত আটে রয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অলিম্পিক জয়ী ব্রুস জেনারের মতো ব্যক্তিত্বরা।