ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামাবাদ যাচ্ছেন সুষমা স্বরাজ

Link Copied!

Sushma-Swarajআর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তান ও ভারতের উত্তেজনার পারদ নামতে শুরু করেছে। তারই ইঙ্গিত মিলছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ইসলামাবাদ সফরের খবরে। আফগানিস্তান সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিয়ে তিনি মঙ্গলবার পাকিস্তান রওয়ানা হচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
প্যারিসে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পাক প্রধানমন্ত্রীর উষ্ণ আলাপন এবং সোমবার ব্যাংককে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নাসির জানজুয়ার মধ্যে সফল আলোচনার পরদিনই ইসলামাবাদ যাচ্ছেন পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ। কাজেই দু দেশের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে তার এ সফর। দেশে ফেরার পর এ  নিয়ে তিনি পার্লামেন্ট বক্তব্য রাখবেন।
দীর্ঘ তিন বছর পর কোনো ভারতীয় শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম পাকিস্তান সফর। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে ইসলামাবদ সফর করেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা। সুষমা স্বরাজ তার এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পররাষ্টমন্ত্রী সারতাজ আজিজের সঙ্গে দেখা করবেন। তবে তারা কি নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে কিছু জানায়নি দু দেশের মিডিয়া। তবে পাক পররাষ্ট্রমন্ত্রী সোমবার বলেছেন, ‘আমরা কি নিয়ে সংলাপ বিনিময় করব তা এখনই বলা যাচ্ছে না। তা জানতে আপনাদের আরো দুটি দিন অপেক্ষা করতে হবে। তবে দু দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে যে বাধা ছিল তা দূর হয়েছে। আশা করছি আমাদের আলোচনা অব্যাহত থাকবে।’
এদিকে এক গোপন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সুষমার এই সফর আগামী বছর মোদির পাকিস্তান সফরের পথ প্রশস্ত করবে। সার্ক সম্মেলনে অংশ নিতেই ভারতীয় প্রধানমন্ত্রীর ওই সফর করার কথা রয়েছে। তিনি পাকিস্তান যেতে রাজি না হলে ওই সম্মেলন স্থগিত করা হবে। কেননা সার্কের নীতিমালা অনুযায়ী সাত সদস্যের কোনো একটি দেশ এতে অংশ না নিলে সম্মেলন বাতিল হয়ে যায়।