ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ২৬ বেসামরিক নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও ছিল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসের বিরুদ্ধে মার্কিন জোটের চালানো বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
দেশটিতে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’ জানিয়েছে, হাসাকাহ প্রদেশের হাওলের কাছে আল খান গ্রামে ওই বিমান হামলা চালানো হয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সেনাবাহিনী ওই অভিযোগের বিষয়ে তদন্ত করবে।’ তিনি বলেন, ‘আমরা সব ধরনের অভিযোগ খুব গুরুত্ব সহকারে নিয়েছি। বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে সেগুলো আমরা যাচাই করব। তদন্ত শেষে আমরা এর ফলাফল জনগণের কাছে তুলে ধরব।’
অন্যদিকে সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমান হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘দেইর আল জোর প্রদেশে জোটের ক্ষেপণাস্ত্র একটি সেনা শিবিরে আঘাত হেনেছিল। ওই এলাকাটি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন।’
তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় সেনা শিবিরের কাছে কোনো বিমান হামলা চালায় নি।
২০১৪ সাল থেকে সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন জোট তাদের বিমান হামলা চালিয়ে আসছে। আইএস এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়াও চলতি বছরের সেপ্টেম্বর থেকে তাদের বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে সিরিয়ায় বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করে তারা সাইপ্রাসে ৮টি বিমান পাঠিয়েছে। সেখান থেকে আইএসকে লক্ষ্য করে বিভিন্ন অভিযান পরিচালনা করা হবে।