ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ দোকান উচ্ছেদ করছে রাজউক

Link Copied!

rajukনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলে কালভার্ট রোড সড়কের জায়গা দখল করে স্থাপিত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার দুপুর থেকে রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসের উদ্দিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। রাজউকের অথরাইজড এরিয়া-৬ এর অধীনে এ অঞ্চলে উচ্ছেদ অভিযানে আরো ছিলেন অথরাইজড অফিসার ফজলুর রহমান, চিফ ইন্সপেক্টর নজরুল আলম।
অভিযানে বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ২টা) অভিযান চলছে।  অভিযানে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যও রয়েছে।
এদিকে উচ্ছেদের জন্য বা স্থানান্তরের জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন দোকানদাররা। তবে এ অভিযোগ অস্বীকার করে চিফ ইন্সপেক্টর নজরুল আলম বলেন, ‘এদের বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে।’
অভিযান চলাকালে দেখা গেছে, সড়কের অর্ধেকের বেশি পথ দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে। এতে ফুটপাত বলে আর কিছু বাকি নেই। সড়কের পাশে অবৈধ দোকানগুলো জাতীয় পার্টির নেতা হাজি সাইফুদ্দিন আহমদ মিলনের বলে জানা গেছে।