ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন হারশালি

Link Copied!

harsaliবিনোদন ডেস্ক : চলতি বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ একজন পাকিস্তানি বোবা শিশুর চরিত্রে প্রথমবার অভিনয় করেই কাঁদিয়েছেন হারশালি মালহোত্রা। প্রশংসা কুড়িয়েছেন ঘরে বাইরে। আর এবার বুঝি হাতে নাতে স্বীকৃতি ভাগিয়ে নেয়ার পালা। কারণ এরইমধ্যে ছোট্ট এই অভিনেত্রী আসন্ন ‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’-এর সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ‘সেরা নবাগতা অভিনেতা’র মনোনয় পেয়েছেন!
জানা গেছে, চলতি বছরে মেধাবী নির্মাতা কবির খানের আলোচিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করে সবার দৃষ্টি কাড়েন অভিনয়ে প্রথমবার পা রাখা ছোট্ট মেয়ে হারশালি। ছবিতে তার অভিনয় লাখো মানুষকে আবেগে কাঁদিয়েছে। পাকিস্তানি একজন বোবা মেয়ে মুন্নি চরিত্রে অভিনয় করেন তিনি, যে কিনা পরিস্থিতির মারপেচে পড়ে ভারতে এসে হারিয়ে যায়। আর তাকে এক হনুমান ভক্ত ভারতীয়র পাকিস্তানে ফিরিয়ে দেয়ার গল্প নিয়েই নির্মাণ হয় ছবি ‘বজরঙ্গি ভাইজান’। আর এই ছবিতে অভিনয়ের জন্যই উঠতি সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মুন্নি খ্যাত অভিনেত্রী হারশালি।
চূড়ান্ত পুরস্কারটি পেতে তার বিপরীতে লড়ছেন ‘সামিতাভ’ ছবির জন্য কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান, ‘হিরো’ ছবির জন্য সুনিল শেঠি কন্যা আথিয়া শেঠি, ‘দম লাগা ক্যা হেইসা’ ছবির জন্য ভূমিকা পেডনেকার, ‘সান্দার’ ছবির জন্য শহীদ কাপুরের বোন সানা কাপুর এবং ‘ওয়েডিং পুল্লাভ’-এর জন্য আনুশকা রঞ্জন।
‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’ অনুষ্ঠানটি চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন সুপারস্টার অভিনেতা সালমান খান, এবং সেখানে ফের ‘বজরঙ্গি ভাইজান’কে ভিন্নভাবে হারশালি মালহোত্রার সাথে পারফর্ম করবেন।
উল্লেখ্য, চলতি মাসের জুলাইয়ে ভারতীয় সিনেমায় মুক্তি পায় কবির খানের ছবি ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি এরইমধ্যে আয়ের দিক দিয়ে বলিউডের ইতিহাসে আমির খানের ‘পিকে’ ছবির পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে। ছবিতে সালমান খান ও হারশালি ছাড়াও অভিনয় করেন কারিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।