ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ: তদন্ত কমিটি

Link Copied!

DUETগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভা শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান নাসিমা আক্তারকে তদন্ত প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
এদিকে কর্তৃপক্ষের হলত্যাগের নির্দেশে সকালে আবাসিক হল ত্যাগ করেছেন ছাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত: গেল সোমবার কুদরত-এ খোদা আবাসিক হলে এক শিক্ষার্থীকে আসন দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মারামারিতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।