রাজশাহী প্রতিনিধি : প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক এ তথ্য নিশ্চিত জানান।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৭৮০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় ডক্যুমেন্টেসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির সময় বিভাগীয় সমিতির চাঁদা বাবদ ৪০০টা এবং ভর্তি ফি বাবদ ১৫ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে। ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে জেনে নেয়া যাবে।
গত ১৭ নভেম্বর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগ সমুহ ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ০১ থেকে ২১৩৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ‘খ’ গ্রুপে আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ১ থেকে ১০০তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর রুয়েটের ১২টি বিভাগে মোট ৮১৫ ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

