ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা হওয়ার খবরে রোমাঞ্চিত ‘রুলিং স্টোনস’

Link Copied!

ruling-stonsবিনোদন ডেস্ক : প্রায় সত্তোর বছর বয়সে বাবা হওয়ার ক্ষমতা বা ক’জনরেই আছে! তাইতো এই বৃদ্ধ বয়সে এসেও বাবা হওয়ার খবর শুনে রীতিমত রোমাঞ্চিত ‘রুলিং স্টোন ‘ তারকা রনি উড।
জানা গেছে, ৬৮ বছর বয়সে ফের বাবা হতে যাচ্ছেন বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড ‘রুলিং স্টোনস’-এর তারকা গীটারিস্ট রনি উড। আর এমন খবরে শিহরিত রনি উড ও স্যালি দম্পতি। তাদের মুখপাত্রই সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, স্যালি এবং রনি উড আসছে বছরের জুন মাসে একইসঙ্গে যমজ সন্তানের বাবা-মা হতে চলেছেন। আর এটা বলার অপেক্ষায় রাখে না যে, এমন খবরে তারা দু’জনই ব্যাপক রোমাঞ্চিত।
রুলিং স্টোনসের বিখ্যাত গীটারিস্ট রনি উডের এরইমধ্যে চার সন্তান রয়েছে। এরমধ্যে প্রথম স্ত্রী(প্রাক্তন) মডেল ক্রিসি উডের কন্যা লেহ এবং একপুত্র টায়রন। এরপর জোকে দ্বিতীয় বিয়ে করেন রনি, সে ঘরেও রয়েছে তার দুই সন্তান। তবে ৩৭ বছর বয়সী স্যালি এবং ৬৮ বছর বয়সী রনি দম্পতি এবারই প্রথম বাবা-মা হতে চলেছেন, এবং তা জোড়া সন্তানের!
উল্লেখ্য, বর্তমান স্ত্রী স্যালি এবং রনি একসঙ্গে একটি থিয়েটার প্রডাকশন কোম্পানি দিয়েছিলেন। তারপর ছ’মাস ডেট করার পর ২০১২ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।