ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুলতান নিয়ে মুখ খুললেন পরিনীতি

Link Copied!

pareenitiবিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সুপারস্টার অভিনেতা সালমান খানের পরবর্তী ছবি ‘সুলতান’-এ তার বিপরীতেই অভিনয় করছেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেত্রী পরিনীতি চোপড়া। খবরটি সম্পর্কে এতদিন কোনো আনুষ্ঠানিক বক্তব্য কেউ না জানালেও এবার ‘সুলতান’; নিয়ে মুখ খুললেন পরিনীতি নিজেই।
জানা গেছে, আলি আব্বাস জাফরের নির্মাণে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। তবে তার বিপরীতে এই ছবিতে কে অভিনয় করতে চলেছেন সে বিষয়ে কিছু চূড়ান্ত জানাননি। যদিও প্রথমে ‘সুলতান’-এ সালমানের বিপরীতে আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোনের কথা শোনা গিয়েছিল, কিন্তু সর্বশেষ খুব জোরালোভাবেই শোনা গিয়েছিল পরিনীতির নাম। কিন্তু ‘সুলতান’-এ অভিনয়কে গুজব আখ্যা দিয়ে পরিনীতি জানান, বন্ধুরা, আমি সুলতান-এ অভিনয় করছি না। দয়া করে এমন গুজব থেকে আমাকে বিশ্রাম দিন। এবং ঠিক সময়ে নতুন ছবির নাম ঘোষণার সময় দিতেও বলেন পরিনীতি চোপড়া।
উল্লেখ্য, ২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বাল’ দিয়ে অভিনয়ে পা রাখেন পরিনীতি। এরপর ইশাকজাদে ছবিতে অর্জুন কাপুরের সাথে অভিনয় দিয়ে জনপ্রিয়তা লাভ করতে সমর্থ হন তিনি। এরপর শুদ্ধদেশি রোমান্স এবং কিল দিল ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান পরিনীতি।