ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবার নিজের ভাইয়ের ছবিতে বরুন ধাওয়ান

Link Copied!

borunবিনোদন ডেস্ক : নন্দিত নির্মাতা ও প্রযোজক করন যোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়েই বলিউডে বাজিমাৎ করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান। এরপর বেশকিছু বাণিজ্যসফল ছবিতেও তিনি অভিনয় করে নিজের সামর্থ জানান দিয়েছেন। আর এবারই প্রথম নিজের ভাইয়ের পরিচালনায় ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা!
সম্প্রতি বরুন তার আসন্ন ছবি ‘দিলওয়ালে’র প্রচারণা নিয়ে দারুণ ব্যস্ত আছেন। দেশ থেকে বিদেশ বিভুঁইয়ে ‘দিলওয়ালে’ টিমের সাথে ছুটে চলেছেন বরুন। আর মাত্র দিন দশেক বাকি রোহিত শেঠির চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি। অথচ এরইমধ্যে  প্রকাশ পেয়েছে বরুন ধাওয়ানের সহোদর ভাই রোহিত ধাওয়ানের আসন্ন ছবি ‘ডিশুম’-এর প্রথম ঝলক। যেখানে দেখা গেছে প্রথমবার সেই ছবিতে অভিনয় করলেন বরুন।
পোস্টারে বরুন ধাওয়ানের সাথে দেখা গেছে অ্যাকশন হিরো জন আব্রাহামকে। বিস্তৃত মরুভূমিতে সাইড বাইকে করে অ্যাকশন মুহূর্তে আছেন। চারদিকে মরুভূমির উট ছুটোছুটি করছে। নির্মাতাসূত্রে জানা গেছে, বরুন ধাওয়ান ও জন আব্রাহাম অভিনীত ‘ডিশুম’-এর সেট নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের মরুক্কো এবং আবুদাবিতে।
উল্লেখ্য, রোহিত ধাওয়ানের নির্মাণে ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। এই ছবিতে জন ও বরুন ছাড়াও আরো একটি আকর্ষণ অপেক্ষা করছে দর্শকদের জন্য। কারণ এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরে আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। এছাড়া ছবিতে আরো আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, কবির বেদি এবং রাম কাপুর।