ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে এরপরও হার প্রোটিয়াদের

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : হার ঠেকাতে কি ব্লকই না সৃষ্টি করেছিল দক্ষিণ আফ্রিকা। তথাপি হার এড়াতে পারেনি দলটি। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চতুর্থ টেস্টের শেষ দিনে সোমবার দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে অলআউট হয়ে গেছে প্রোটিয়ারা। তাই ৩৩৭ রানের হার মেনেই সিরিজ শেষ করতে হলো আমলা-ভিলিয়ার্সদের। চার ম্যাচ সিরিজে ভারত জিতল ৩-০ ব্যবধানে।
এর আগে ভারত প্রথম ইনিংসে ৩৩৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৭ রান করে ইনিংস ঘোষণা করে। আর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে আউট হয়েছিল মাত্র ১২১ রানে। তাই জয়ের জন্য ৪৮১ রানের লক্ষ্য দাড়ায় প্রোটিয়াদের সামনে। লক্ষ্যমাত্রাটা পূরণ করা যে সম্ভব নয় তা বুঝা হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। তাই তো উইকেটের সামনে দেয়াল তৈরি করে ম্যাচটা ড্র করার লক্ষ্য নিয়ে খেলতে থাকে তারা। তবে এতো দীর্ঘ সময় সেই রক্ষণব্যুহ অক্ষত রাখতে পারেনি আমলা বাহিনী।
তৃতীয় উকেটে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স নজিরবিহীন ধীরস্থির গতিতে খেলতে থাকেন। যে কারণে রোববার চতুর্থ দিনে ৭২ ওভার খেলে দুই উইকেটে মাত্র ৭২ রান করে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনেও একই কৌশলে এগুতে থাকে তারা। তবে সেই কৌশল দিনব্যাপী স্থায়িত্ব পায়নি। আমলা ও ভিলিয়ার্সকে ফিরিয়ে দিয়েই ভারত চলে আসে নিয়ন্ত্রকের ভূমিকায়। যদিও এই দুজন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে শেষ দিনেও ৪৮ ওভার বোলিং করতে হয়েছে ভারতের।
শেষ দিনে রান তোলার গতি আরো কমিয়ে দেয় আমলা-ভিলিয়ার্স জুটি। ১২.৫ ওভার মোকাবেলা করে চার রান যোগ হয় স্কোর বোর্ডে। এ সময়ই ২৮৮ বলে ২৫ রান করা আমলা রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে যান। ফাফ ডু প্লেসিসকে নিয়ে এরপরও বাঁধটা অক্ষত রেখেছিলেন ভিলিয়ার্স। তাতে শেষ রক্ষা হয়নি। ভিলিয়ার্স ২৯৭ বলে ৪৩ রান করে অশ্বিনের বলে জাদেজার হাতে ধরা পড়ে ফেরেন সাজঘরে।
এই দুই দেয়াল ভেঙে দেওয়ার পর বাকি কাজটা শেষ করতে খুব বেশি সমস্যা হয়নি ভারতের। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে ড্যান ভিলাস কেবল দুই অঙ্ক (১০) ছুতে পেরেছেন। ভারতের বোলারদের মধ্যে অশ্বিন নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া উমেশ যাদব তিনটি এবং জাদেজা নিয়েছেন দুটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসে সেঞ্চুরিয়ান ভারতের আজিঙ্কা রাহানে। আর সিরিজ সেরা হয়েছেন ভারতেরই স্পিনার রবীচন্দ্রণ অশ্বিন।