ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুর্কি বাহিনীকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে ইরাক

Link Copied!

ahmed-dabutogluআন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সেনাবাহিনীকে ইরাক ছেড়ে যাবার জন্য ৪৮ ঘণ্টা ঘণ্টা সময় দিয়েছে ইরাক। দেশটিতে তুর্কি বাহিনী অবৈধভাবে রয়েছে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত সময়ের মধ্যে তুর্কি সেনাবাহিনী ইরাক না ছাড়লে তাদের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানানো হবে।
বাগদাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা অনুমতি না নিয়েই ইরাকের অভ্যন্তরে সেনা মোতায়েন করেছে তুরস্ক। এটা একটি গণতান্ত্রিক দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে ইরাক।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগোলু ইরাকের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, তারা ইরাকে আরো সেনা না পাঠানোর কোনো পরিকল্পনা করছেন না। তবে সেখান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে কিছু জানাননি তিনি।
তবে হায়দার আল আবাদির কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার ইরাকের রয়েছে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে সেনা (তুর্কি) সরিয়ে নেয়া না হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়া হবে।’
ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, তুর্কি সেনারা ইরাকের কর্তৃপক্ষের অজান্তে দেশটিতে প্রবেশ করেছে।