আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ভারতের মধ্যকার উচ্চ পর্যায়ের বৈঠক এক দফা স্থগিত হওয়ার চার মাস পর বৈঠক নিয়ে শঙ্কা কাটিয়ে উঠেছে দু’দেশ।
সম্প্রতি দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার আন্তরিক ও গঠনমূলক ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
দু’দেশের মধ্যে বর্তমানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। যদিও ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবুও দুদেশের মধ্যকার সম্পর্ক দিন দিন আরো খারাপের দিকেই যাচ্ছিল।
ভারত এর আগে পাকিস্তানকে লক্ষ্য করে বলেছিল, যদি কোনও আলোচনা হয় তবে তা হবে তাদের ভাষায় সন্ত্রাসবাদ প্রসঙ্গেই।
কিন্তু রোববার বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুদেশের নিরাপত্তা উপদেষ্টারা কাশ্মীর, শান্তি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন।
দু পক্ষের যাতায়াতের সুবিধার্থেই ব্যাংকককে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

