ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির ১৯১ মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির নির্দেশ

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার ১৯১ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার গালিব আমিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুকুমার বিশ্বাস।
সরকার কর্তৃক গঠিত উচ্চ পর্যায়ের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি প্রণীত নীতিমালা অনুসারে ২০০৪ সালে ঝালকাঠি জেলার চারটি উপজেলা- ঝালকাঠি সদর, নলসিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরণ করে। কিন্তু মন্ত্রণালয় গত ৩০ মে শুধুমাত্র রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের নামের তালিকাটি গেজেট অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বকৃতি প্রদান করে।
মন্ত্রণালয়ের এ ধরনের নিস্ক্রিয়তা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আব্দুল হাই উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সে আবেদনের শুনানি করে আজ আদালত এ আদেশ দেন।