ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ও রংপুর মেট্রো পুলিশ আইন অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরী পুলিশ আইন ২০১৫ এ রংপুর মহানগরী পুলিশ আইন ২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
বিজয় ভট্টাচার্য বলেন, ‘এ দু’টি সিটি করপোরেশনের জনগণকে আইনি ও পুলিশি সহায়তা দেয়ার লক্ষ্যে গাজীপুর মহানগরী পুলিশ আইন ও রংপুর মহানগরী পুলিশ আইন অনুমোদন করা হয়েছে।
অন্যান্য সিটি করপোরেশনে যেভাবে মেট্রো পুলিশ গঠন করা হয়েছে সেভাবেই গাজীপুর ও রংপুর মহানগরী পুলিশ গঠন করা হবে।