ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজিকিস্তান-পাকিস্তান-ভারতে ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআর্ন্তজাতিক ডেস্ক : তাজিকিস্তান সোমবার বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এর প্রভাবে রাজধানী দিল্লিসহ ভারতের উত্তর অংশ এবং পাকিস্তানের উত্তর অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে বলে এনডিটিভি ও ডন পত্রিকা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কারাকুল এলাকা থেকে ১১ কিলোমিটার দূরের মুরঘবে। ভূমির অভ্যন্তরে এর গভীরতা ছিল ২৮ দশমিক ৭ কিলোমিটার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমাবারের ওই ভূমিকম্পে দিল্লির বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কাপতে শুরু করে। এসময় ভয়ার্ত লোকজনকে ঘর থেকে রাস্তায় ছুটে আসতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।