ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেরোবির ভর্তি যুদ্ধ শুরু

Link Copied!

begum-rokeaরংপুর প্রতিনিধি : আজ রোববার থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান,এবার ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ এক হাজার ৩০৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ২৯২ জন ভর্তিচ্ছুক পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলাকালীন সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি বলেন,‘আজ রোববার প্রথম দিন কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।’
এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা ও জালিয়াতির চেষ্টা কঠোরভাবে দমন করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ে চলতি দায়িত্বে থাকা প্রক্টর শাহীনুর রহমান।